Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 গার্মেন্টসে চাকরির প্রলোভনে পতিতাবৃত্তিতে বাধ্য করায় গ্রেপ্তার ২ 

BN DESK
02 September 2026, 12:53 PM পড়তে ১ মিনিট
 গার্মেন্টসে চাকরির প্রলোভনে পতিতাবৃত্তিতে বাধ্য করায় গ্রেপ্তার ২ 

নিউজ ডেস্ক:  সিলেটের দুই কিশোরীকে পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারে নিয়ে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 চাঞ্চল্যকর এই ঘটনায় কিশোরীর মা রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে শাহপরান থানায় মামলা করেন। পরে সোমবার (২৮ এপ্রিল) ভোরে অভিযান পরিচালনা করে দুই কিশোরীর প্রতিবেশি শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঢাকায় পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু দুই কিশোরীকে কক্সবাজার পাঠান। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ভিকটিমদের কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে। পরবর্তীতে দুই কিশোরী সিলেটে ফিরে এসে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। 

গ্রেপ্তার স্বামী ও স্ত্রীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

 গার্মেন্টসে চাকরির প্রলোভনে পতিতাবৃত্তিতে বাধ্য করায় গ্রেপ্তার ২ 

B
BN DESK | 28 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার