Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হবিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

BN DESK
10 October 2025, 06:41 PM পড়তে ১ মিনিট
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হবিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

হবিগঞ্জে প্রচণ্ড রৌদ্রের তাপকে উপেক্ষা করে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি। 

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের শায়েস্তানগরস্থ কেন্দ্রীয় ঈদগা থেকে র‌্যালি শুরু করে শহর প্রদক্ষিণ করে।

এর আগে, কেন্দ্রীয় ঈদগা ময়দানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।

সমাবেশ জি কে গউছ বলেন- বিএনপিকে ধ্বংস করার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছিল। শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দণ্ড দিয়ে কারাবন্দি করে বিএনপিকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র করেছিল। শেখ হাসিনা দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় দণ্ড দিয়ে বিএনপির রাজনীতিতে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার কোনো ষড়যন্ত্রই বিএনপিকে ধ্বংস করতে পারেনি। বিএনপি আরও সুসংগঠিত হয়েছে।

তিনি বলেন- দীর্ঘ ১৭ বছর পর আমরা মুক্ত পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছি। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ বিএনপিকে নিয়ে নতুন করে আবারও চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।

র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরানসহ হাজার হাজার নেতাকর্মী।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হবিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার