Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 10:45 PM পড়তে ১ মিনিট
গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছ গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হোসনে আরা বেগম (৩০) নামে ওই গৃহবধূ উপজেলার ফুলতৈলছ গ্রামের সৌদি প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮ টায় দুই শিশুর চিৎকারে বাড়ির লোকজন গিয়ে দরজা খুলতে চাইলে ভেতর থেকে দরজা বন্ধ পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: সিলেট গোয়াইনঘাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার