Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 জামালপুরে মাসিক সভা থেকে ৪ ইউপি চেয়ারম্যান আটক

BN DESK
08 October 2025, 03:29 PM পড়তে ১ মিনিট
 জামালপুরে মাসিক সভা থেকে ৪ ইউপি চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক:  জামালপুরে মেলান্দহ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা থেকে চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার ওসি মো. নাজমুস সাকিব এতথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান সায়েদুজ্জাম সাইদ ও ঘোষেরপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান  সাইদুল ইসলাম লিটু।

ওসি মো. নাজমুস সাকিব বলেন, “আটক চার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলার ঘটনাতেও তারা জড়িত। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। এরপর তাদের আদালতে পাঠানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

 জামালপুরে মাসিক সভা থেকে ৪ ইউপি চেয়ারম্যান আটক

B
BN DESK | 26 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার