Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে গণপিটুনিতে চোর নিহত

BN DESK
09 October 2025, 10:22 PM পড়তে ১ মিনিট
জামালপুরে গণপিটুনিতে চোর নিহত

জামালপুরের মেলান্দহে চুরি করতে গিয়ে গণপিটুনিতে রিপন মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছেন। 

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহাই পলাশতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া একই এলাকার মোজাম্মেল মিস্ত্রীর ছেলে। তার বিরুদ্ধে চুরি, মাদক ও জুয়াসহ ৯টি মামলা রয়েছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্নেহাশিষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে চুরি করার জন্য রেহাই পলাশতলা এলাকার প্রয়াত কসর মন্ডলের ছেলে বুরহান উদ্দিনের ঘরে ঢুকে রিপন মিয়া। বিষয়টি বুঝতে পেরে বুরহান উদ্দিন ও তার পরিবারের লোকজন জেগে উঠে চিৎকার দেয়। এসময় তাদের প্রতিবেশীরা গিয়ে রিপন মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। ভোর ৫টার দিকে ঘটনাস্থলেই রিপন মিয়া মারা যান। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 
এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

জামালপুরে গণপিটুনিতে চোর নিহত

B
BN DESK | 06 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার