Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 জুতার সোলের ভিতর লুকিয়ে রাখা ১২ পিস স্বর্ণের বারসহ আটক ১

BN DESK
01 September 2026, 07:26 PM পড়তে ১ মিনিট
 জুতার সোলের ভিতর লুকিয়ে রাখা ১২ পিস স্বর্ণের বারসহ আটক ১

নিউজ ডেস্ক:  যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে ১২ পিস স্বর্ণের বারসহ লিটন রায় নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব স্বর্ণের দাম ২ কোটি টাকার বেশি। 


সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে লিটনকে আটক করে বিজিবি। তার জুতার সোলের ভিতর থেকে স্বর্ণের বারগুলো বের করা হয়। লিটন রায় ঢাকার শাঁখারি বাজার এলাকার মধুসূদন রায়ের ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে লিটন রায়কে আটক করে বিজিবির একটি টহলদল। এ সময় তার জুতার সোলের ভিতরে বিশেষ কায়দার লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। এসব স্বর্ণের বারের ওজন ১ কেজি ৩৯৭ গ্রাম; যার বাজারমূল্য দুই কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা।

তিনি আরো জানান, লিটন রায় ঢাকা থেকে যশোর হয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন। ঝিনাইদহ সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল তার। ঢাকার শাঁখারি বাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এসব স্বর্ণ সংগ্রহ করা হয়েছে।


স্বর্ণসহ আটক লিটন রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: যশোর যশোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

 জুতার সোলের ভিতর লুকিয়ে রাখা ১২ পিস স্বর্ণের বারসহ আটক ১

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার