Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু

BN DESK
09 October 2025, 05:53 PM পড়তে ১ মিনিট
খুলনায় স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু

খুলনার রূপসায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী পারভীন বেগমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

পারভীন বেগম রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের যুগীহাটি গ্রামের পলাশ শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জেরে পলাশ শেখের সঙ্গে তার স্ত্রী পারভীন বেগমের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে পলাশ শেখ হাতে থাকা দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে পারভীন বেগমকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাশ শেখ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলাকা: খুলনা রূপসা
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

খুলনায় স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু

B
BN DESK | 04 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার