Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 নেত্রকোণায় আ’ লীগ নিষিদ্ধদের দাবিতে গণঅধিকার পরিষদের মিছিল

BN DESK
08 October 2025, 08:15 AM পড়তে ১ মিনিট
 নেত্রকোণায় আ’ লীগ নিষিদ্ধদের দাবিতে গণঅধিকার পরিষদের মিছিল

নেত্রকোনা প্রতিনিধি : জুলাই গণহত্যার বিচার, গণহত্যায় জড়িতদের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নেত্রকোনায় মিছিল হয়েছে।

গত বুধবার গণ অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় ।

নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেত্রকোনা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদেক হোসাইন, সংগঠক তারিক জামিল ফয়েজী, ফেরদৌস আহমেদ, সদর থানা যুব অধিকার পরিষদের সভাপতি পারভেজ হাসান, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন সম্পাদক আবুল বাশার, যুব অধিকার পরিষদের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হিরামণ তালুকদার, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক কামরুক হক, দুর্গাপুর উপজেলাযুব অধিকারের সভাপতি এনামুল হক, জেলা ছাত্র অধিকার পরিষদ সাবেক সাধারণসম্পাদক খাইরুল ইসলাম, বারহাট্রা উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক শাকিল তালুকদার রিফাত প্রমুখ। 

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

 নেত্রকোণায় আ’ লীগ নিষিদ্ধদের দাবিতে গণঅধিকার পরিষদের মিছিল

B
BN DESK | 20 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার