Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 পটুয়াখালীতে মাইক্রোবাস চাপায় নারীর মৃত্যু

BN DESK
09 October 2025, 09:04 PM পড়তে ১ মিনিট
 পটুয়াখালীতে মাইক্রোবাস চাপায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক:  পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঞ্চলিক কৃষি গবেষণা সংলগ্ন পটুয়াখালী-বরিশাল মহাসড়কে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে আছিয়া খাতুন (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া খাতুন উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের মৃত হারুন হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লেবুখালীর পায়রা পয়েন্ট থেকে ঔষধ নিয়ে বাড়ি ফিরছিলেন আছিয়া। পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে।’’

এলাকা: পটুয়াখালী দুমকি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

 পটুয়াখালীতে মাইক্রোবাস চাপায় নারীর মৃত্যু

B
BN DESK | 05 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার