Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 09:43 PM পড়তে ১ মিনিট
নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক : বরগুনায় নিজ বসতঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘরে ওই দম্পতির ৫ বছর ও ১ বছর বয়সী ২ মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন-স্বপন মোল্লা (৩২) এবং আকলিমা (২৭)। নিহত স্বপন মোল্লা পেশায় একজন সেনিটারি মিস্ত্রি ছিলেন।

স্বজনরা জানান, স্বপন তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে আলাদা ঘরে বসবাস করতেন। সকালে স্বপনের পাঁচ বছরের মেয়ে সাদিয়া ঘর থেকে বের হয়ে রাজিয়া নামে তার এক চাচাতো ফুফুকে জানায় মা কথা বলে না। পরে তিনি ওই বাড়িতে গিয়ে স্বপনের ঝুলন্ত এবং আকলিমার গলাকাটা মরদেহ দেখে চিৎকার দিলে আশপাশের মানুষ ও স্বজনরা ছুটে আসেন। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী-স্ত্রী দুজনের মরদেহ উদ্ধার করে। এছাড়াও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্তের প্রয়োজনে ক্রাইমসিন হিসেবে ওই বাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাস্থলে স্বপন মোল্লা নামে এক ব্যক্তির ঝুলন্ত এবং তার স্ত্রী আকলিমার গলাকাটা মরদেহ পেয়েছি। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে। এছাড়াও ডিবি পুলিশ রয়েছে, সিআইডি’র ফরেনসিক বিভাগের সদস্যরা আসছেন। প্রাথমিকভাবে কী ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। আমাদের তদন্ত অব্যাহত আছে।

এলাকা: বরগুনা পাথরঘাটা
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

B
BN DESK | 07 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার