Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে গলাকেটে হত্যার পর যুবকের পলায়ন

BN DESK
10 October 2025, 07:02 PM পড়তে ১ মিনিট
 পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে গলাকেটে হত্যার পর যুবকের পলায়ন

নিউজ ডেস্ক:  পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে সৎ মা ও দাদিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে আল-আমিন (২৭) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে। 

শুক্রবার (১৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- সাহিদা বেগম (৪৮) ও কুলসুম বিবি (১২৫)। অভিযুক্ত আল-আমিন ওই গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আল-আমিন নিখোঁজ হন। তিন-চার দিন আগে তাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার আল-আমিনকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য বড় ভাই পরিচয়পত্র আনতে স্থানীয় ইউপি সদস্যের কাছে যান। আর তার বাবা কাজের উদ্দেশে বাড়ির বাহিরে যান। এই সুযোগে আল-আমিন তার সৎ মা ও দাদিকে গলাকেটে হত্যা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেলে আল-আমিন দৌড়ে পালিয়ে যান।


পটুয়াখালী সদর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একইসঙ্গে অভিযুক্ত আল-আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

 পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে গলাকেটে হত্যার পর যুবকের পলায়ন

B
BN DESK | 13 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার