Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বরিশালে মশাল মছিল

BN DESK
10 October 2025, 12:19 PM পড়তে ১ মিনিট
 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বরিশালে মশাল মছিল

নিউজ ডেস্ক:  বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মশাল মিছিল হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মিছিলটি বের হয়। সেটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে গিয়ে শষে হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী বাহিনী ও তাদের দোসররা এখনো সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে চলছে। পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। অবিলম্বে ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। 

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহিদুল ইসলাম সাহেদ ও সদস্য সচিব মো. শাহাদাতসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বরিশালে মশাল মছিল

B
BN DESK | 08 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার