Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 মেহেরপুরের  প্রাথমিক স্কুলের বারান্দা থেকে বোমা উদ্ধার

BN DESK
03 September 2026, 03:32 AM পড়তে ১ মিনিট
 মেহেরপুরের  প্রাথমিক স্কুলের বারান্দা থেকে বোমা উদ্ধার

নিউজ ডেস্ক:   মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক ফৌজিয়া খাতুন বলেন, ‘‘সকালে শিক্ষার্থীরা লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু দেখতে পায়। সঙ্গে সঙ্গে এলাঙ্গী পুলিশ ক্যাম্পে খবর দিলে তারা সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। তবে, কে বা কারা; কী উদ্দেশ্যে বোমা সদৃশ বস্তু দুটো রেখে গেছে তা জানি না।’’

এদিকে, বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, ‘‘বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধারের পর বালতির পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’’

এলাকা: মেহেরপুর গাংনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

 মেহেরপুরের  প্রাথমিক স্কুলের বারান্দা থেকে বোমা উদ্ধার

B
BN DESK | 27 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার