Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 ময়মনসিংহে ভুট্টাক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 03:40 PM পড়তে ১ মিনিট
 ময়মনসিংহে ভুট্টাক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর ঈশ্বরদিয়া গ্রাম থেকে ভুট্টাক্ষেত থেকে একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।

তিনি বলেন, কে বা কারা একদিন বয়সী ওই মরদেহটি ভুট্টাক্ষেতে ফেলে রেখে যান। দুপুর ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহটি ওই এলাকাতে দাফন করা হয়।

ওসি আরও বলেন, রাতের আঁধারে কিংবা ভোরে নবজাতকের মরদেহ ভুট্টাক্ষেতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

 ময়মনসিংহে ভুট্টাক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 27 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার