Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহ-ঢাকা রুটে রেল চলাচল বন্ধ

BN DESK
04 September 2026, 05:42 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। পাশাপাশি উদ্ধারকাজের জন্য রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন তিনি জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগমুহূর্তে সামনের পাওয়ার কারসহ চারটি বগি লাইনচ্যুত হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহ-ঢাকা রুটে রেল চলাচল বন্ধ

B
BN DESK | 07 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার