Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

BN DESK
02 September 2026, 05:26 AM পড়তে ১ মিনিট
 যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক:  যশোরের মণিরামপুর উপজেলার রাজবাড়িয়া গ্রামে মাটিটানা ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিমা দাস (১৭) নামে এক তরুণী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের চালকসহ অপর আরোহী আহত হয়েছেন।

খবর পেয়ে সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে খেদাপাড়া ক্যাম্প পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

এর আগে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিমা উপজেলার এড়েন্দা গ্রামের বিন্দু দাসের মেয়ে। আহত দুই তরুণ উদয় দাস (১৯) ও বাঁধন দাসকে (১৯) পুলিশ পাহারায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উদয় একই উপজেলার লাউড়ি গ্রামের সুকুমার দাসের ছেলে। আর বাঁধন ওই এলাকার কালিদাসের ছেলে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, অনিমার সঙ্গে উদয়ের পূর্ব থেকে জানাশোনা ছিল। দুই পরিবার পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্তও নিয়েছেন। কিন্তু সেই অপেক্ষা মানতে রাজি ছিল না এই দুই তরুণ-তরুণী। সোমবার দুপুরে উদয় তার বন্ধু বাঁধনকে নিয়ে এড়েন্দা গ্রামে আসে। এরপর তারা অনিমাকে নিয়ে পালাচ্ছিলেন। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাজবাড়িয়া গ্রামে মাটিবাহী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অনিমা নিহত হন।

এসআই আব্দুল হান্নান আরও বলেন, আহত দুই তরুণ আমাদের হেফাজতে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: যশোর মণিরামপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

 যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

B
BN DESK | 14 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার