Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 যশোরে ভাংচুর মামলায় ২ যুবলীগ নেতাকে আটক

BN DESK
02 September 2026, 05:27 AM পড়তে ১ মিনিট
 যশোরে ভাংচুর মামলায় ২ যুবলীগ নেতাকে আটক

নিউজ ডেস্ক:  যশোরে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় নিজ নিজ বাসা থেকে  যুবলীগের দুইজন নেতাকে আটক করেছে পুলিশ।  

আটকরা হলেন- জেলা যুবলীগ সদস্য শেখ জাহিদুর রহমান লাবু ও সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম।


 বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে নানা অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাছাড়া, ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের আগে যশোর লালদীঘির পাড়ে জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের সঙ্গে আটক দুজন জড়িত ছিলেন।  

এই মামলায় মূলত তাদেরকে আদালতে চালান দেওয়া হবে বলে ওসি জানান।

জাহিদুর রহমান লাবু ও মাজহারুল ইসলাম যশোর-৩ (সদস্য) আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত।  

মাজহারুল ইসলাম একজন শিক্ষককে হত্যার হুমকি দিয়ে বেশ আলোচিত-সমালোচিতও হয়েছিলেন। এ কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কারও করা হয়। পরে কাজী নাবিল আহমেদের প্রভাবে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছিল।

এলাকা: যশোর যশোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

 যশোরে ভাংচুর মামলায় ২ যুবলীগ নেতাকে আটক

B
BN DESK | 31 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার