Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 হবিগঞ্জের ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিয়েছে যুবকেরা

BN DESK
02 September 2026, 01:51 PM পড়তে ১ মিনিট
 হবিগঞ্জের ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিয়েছে যুবকেরা

নিউজ ডেস্ক:  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা (৪৫) কে সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে খেতে গেলে সেখান থেকে বের করে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন একদল যুবক। নির্মলেন্দু দাশ নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার দিকে পুলিশে সোপর্দ করা হয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, রাত সাড়ে ৯টার দিকে নগরীর রিকাবীবাজারস্থ ফাতেমার রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান নির্মলেন্দু ও পরিচিত কয়েকজন। এ সময় কয়েকজন যুবক তাকে ধরে টানাহেঁচড়া শুরু করে। গণপিটুনি দিয়ে মদন মোহন কলেজ প্রাঙ্গণের নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশে খবর দিলে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।


ওসি আরো জানান, জনতার হাতে আটক ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া আর কোনো মামলা আছে কি-না, তা খতিয়ে দেখা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। 

এলাকা: হবিগঞ্জ নবীগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

 হবিগঞ্জের ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিয়েছে যুবকেরা

B
BN DESK | 14 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার