Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 হবিগঞ্জে চোরাচালানের সাড়ে ৩ মেট্রিক টন গরুর মাংসসহ ভারতীয় পণ্য জব্দ

BN DESK
02 September 2026, 01:47 PM পড়তে ১ মিনিট
 হবিগঞ্জে চোরাচালানের সাড়ে ৩ মেট্রিক টন গরুর মাংসসহ ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক:  হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সাড়ে তিন মেট্রিক টন গরুর মাংসসহ এক কোটি ১৪ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ মে) সকালে বিজিবির (হবিগঞ্জ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার বিজিবির একটি বিশেষ টহল দল জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাক রেখে চালক পালিয়ে আত্মগোপন করে। পরে ট্রাক থেকে সাড়ে তিন টন হিমায়িত ভারতীয় গরুর মাংস ও বিপুল পরিমাণ উন্নতমানের জর্জেট থান কাপড় জব্দ করা হয়।

এছাড়া গত ৩ দিনে জেলার বিভিন্ন স্থানে আরও চারটি অভিযানে ৫টি ভারতীয় গরু, ১০০ কেজি রাবার, ৩০ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য আনুমানিক ১ কোটি ১৪ লাখ টাকা।

তিনি আরও জানান, থান কাপড় ও গরুর মাংসের চোরাচালানটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। জব্দ করা পণ্য আইন অনুযায়ী মাধবপুর ও চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

 হবিগঞ্জে চোরাচালানের সাড়ে ৩ মেট্রিক টন গরুর মাংসসহ ভারতীয় পণ্য জব্দ

B
BN DESK | 13 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার