Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

  রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রাণী দাসের রাজকীয় বিদায়

BN DESK
05 September 2026, 09:52 AM পড়তে ১ মিনিট
  রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রাণী দাসের রাজকীয় বিদায়

রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রাণী দাস কে রাজকীয় বিদায় দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ উপলক্ষে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার কলেজ মিলনায়তনে এক হৃদয়গ্রাহী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক,  হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, উপপরিচালক এবং পরিচালক (অ.দা) লিগ্যাল অ্যান্ড প্রটোকল মো. মিজানুর রহমান। 
প্রধান অতিথি বলেন, “কাজ মানুষকে খালি হাতে ফেরায় না, কাজ মহিমান্বিত করে, মর্যাদার আসনে অভিসিক্ত করে।” শত কর্মব্যস্ততা রেখে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া যোগ দেন অনুষ্ঠানে । তাঁর উপস্থিতি ছিল এক নিখাদ মানবিক অনুভূতির বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, একজন কর্মী, যার প্রতিদিনের দায়িত্ব নিঃশব্দে প্রতিষ্ঠানটিকে সাজিয়েছে, আজ তার অবদানকে স্বীকৃতি দিয়ে প্রমাণ করা হলো যে, কাজের মর্যাদা কেবল পদমর্যাদার ওপর নির্ভর করে না।


রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে পুষ্প রাণীর বিদায়ের মুহূর্তে সৃষ্টি হয় এক অপূর্ব আবেগঘন দৃশ্য। চোখের কোণে লুকিয়ে থাকা অশ্রু, সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা, এবং সেই অমোঘ ভালোবাসা যেন এক নিঃশব্দ সাক্ষ্য হয়ে থাকলো তার কর্মজীবনের প্রতিটি বাঁকে বাঁকে। তাকে বিশেষ সম্মানে প্রাইভেটকারে করে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার আয়োজনও ছিল এক চমৎকার মানবিকতার নিদর্শন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

  রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রাণী দাসের রাজকীয় বিদায়

B
BN DESK | 24 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার