Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর

BN DESK
10 October 2025, 09:39 AM পড়তে ১ মিনিট
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর

বহুল প্রত্যাশিত ভিভো ভি৬০-এর প্রি-অর্ডার শুরু হলো এক্সক্লুসিভ সারপ্রাইজের সঙ্গে। প্রি-অর্ডার করলে সৌভাগ্যবান বিজয়ী পাবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে দেখা করার ও একসাথে সময় কাটানোর সুযোগ। সাথে থাকছে স্পেশাল গিফট প্যাক, যেখানে থাকবে ৪,৯৯৯ টাকা মূল্যের রিরো ডাব্লিউ১০ ওয়াচ ও পোস্টকার্ড। ০১ থেকে ০৬ সেপ্টেম্বর পর্যন্ত ভিভোর অফিসিয়াল ই-স্টোর বা যে কোনো অথোরাইজড শপ থেকে প্রি-অর্ডার করে উপভোগ করা যাবে এই সুবিধাগুলো । প্রথমবারের মতো বাংলাদেশে ভিভোর ভি সিরিজে যুক্ত হলো জাইসের সুপার টেলিফটো লেন্স। ভিভো ভি৬০-তে আছে সনি আইএমএক্স৮৮৫ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল সুপার টেলিফটো ক্যামেরা, যা ১০ গুণ জুমেও স্পষ্ট ও ডিটেইলড ইমেজ দেয়। প্রি-অর্ডারের মাধ্যমে দেশে সবার আগে টেলিফটো ক্যামেরার সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা। ভিভো ভি৬০-এর ক্যামেরা সেটআপ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিকে করে আরও সমৃদ্ধ। এতে আছে, ৫০ মেগাপিক্সেল জাইস ওআইএস মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল গ্রুপ সেলফি এবং ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা। আল্ট্রা-ক্লিয়ার ফোরকে রেকর্ডিং ও মাইক্রো মুভি মোড যা, প্রতিটি ভিডিওকে করে আরও সিনেমাটিক। আসন্ন বিয়ের সিজনে প্রতিটি আবেগঘন মুহূর্ত ধরতে ভিভো ভি৬০-তে রয়েছে বিশেষ টেলিফটো ওয়েডিং পোর্ট্রটে মোড। ৮৫ মিমি থেকে ১০০ মিমি পোর্ট্রটে ও ক্লোজআপ লেন্স প্রতিটি মুহূর্তের আবেগ ও গভীরতাকে ধরতে পারে নিখুঁতভাবে। ভিভোর এআই ইমেজ স্টুডিও এখন আরও উন্নত। এতে আছে নতুন এআই ফোর-সিজন পোর্ট্রটে মোড। যা দিয়ে এক টাচেই যেকোনো আউটডোর ছবি সাজানো যাবে চারটি ঋতুর আবহে। আপগ্রেডেড এআই ইরেজ ৩.০ দিয়ে যেকোনো অনাকাঙ্খিত বস্তু সরানো এখন আরও সহজ। তাই বিয়ের ভিড়েও নিজের একান্ত ছবিগুলো হবে আরও সুন্দর। ইতোমধ্যেই স্মার্টফোনপ্রেমীদের মন কেড়েছে বেরি পার্পল রঙ।

এছাড়াও পাওয়া যাচ্ছে মিস্ট গ্রে ও ডেজার্ট গোল্ড রঙে। ৬.৭৭ ইঞ্চির কোয়াড কার্ভড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ৫,০০০ নিটস ব্রাইটনেসে মেলে স্টাইলিশ লুক ও শার্প ভিজ্যুয়াল। দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ, যা দিয়ে প্রায় ২২ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং ও ১০ ঘণ্টা গেমিং সম্ভব। পাশাপাশি নতুন স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, ১২ জিবি র‍্যাম ও অতিরিক্ত ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ল্যাগমুক্ত পারফরম্যান্স নিশ্চিত করে। স্মার্ট এআই ও এতসব ফিচারসসহ ৬৪,৯৯৯ টাকা মূল্যের ভিভো ভি৬০ প্রি-অর্ডার করলেই পাবেন দেশের প্রথম টেলিফটো ক্যামেরার অভিজ্ঞতা, সঙ্গে থাকছে তাহসানের সাথে দেখা করার এক্সক্লুসিভ সুযোগ।

ভিভো প্রসঙ্গে

ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন। স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৫০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর

B
BN DESK | 04 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার