Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অটোরিকশা চার্জ দি‌তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

BN DESK
10 October 2025, 02:16 AM পড়তে ১ মিনিট
অটোরিকশা চার্জ দি‌তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

ভোলায় অটো‌রিকশা চার্জ দি‌তে‌ গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাহাবু‌দ্দিন (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। নিহত সাহাবু‌দ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাঁগো বা‌ড়ির মো. ইয়া‌ছিনের ছেলে।

গতকাল (২ আগস্ট) শনিবার রাত সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রহম আলী হা‌জী বা‌ড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয়রা বলেন, সাহাবু‌দ্দিন একজন অটোচালক। সারা‌দিন অটো চা‌লি‌য়ে রাতে রহম আলী হা‌জীর বা‌ড়িতে অটো‌রিকশা চার্জ দি‌তে আসেন। পরে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে আহত হন। তার প‌রিবারের সদস্য ও স্থানীয়রা তা‌কে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লে‌ক্সে নিয়ে গে‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

বোরহানউদ্দিন থানার এসআই অসীম কুমার ঘটনার সত্যতা নি‌শ্চিত করেন।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

অটোরিকশা চার্জ দি‌তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার