Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল মামা-ভাগ্নের

BN DESK
02 September 2026, 02:33 PM পড়তে ১ মিনিট
অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল মামা-ভাগ্নের

মফস্বল ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শান্তিগঞ্জের আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমদ (২৬) এবং তার মামা দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পাগলা থেকে জগন্নাথপুরের যাওয়ার পথে সিচনি এলাকায় জগন্নাথপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দু’জন প্রাণ হারান।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: সুনামগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল মামা-ভাগ্নের

B
BN DESK | 06 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার