Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অনুপ্রবেশের দায়ে সিলেট সীমান্তে ভারতীয় নাগরিক আটক

BN DESK
09 October 2025, 02:45 AM পড়তে ১ মিনিট
অনুপ্রবেশের দায়ে সিলেট সীমান্তে ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রোববার (৩০ ডিসেম্বর) রাত ১১টায় সিলেট সীমান্তের ১২৭২/৬ পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই যুবক। পরে বিজিবির একটি টহল দল তাকে আটক করে।

আটক ওই ভারতীয়র নাম ডাব্বর লাং। তিনি ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানার লাপালং গ্রামের বাসিন্দা। 

 

ভারতীয় নাগরিককে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি জানান, রোববার রাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক ডাব্বর লাংকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৫ গ্রাম ‘অ্যাডানক’ নামের ভারতীয় ওষুধ জব্দ করা হয়। 

বিজিবি কর্মকর্তা আরও জানান, ভারতীয় নাগরিক ডাব্বর লাংকে যথাযথ আইনি প্রক্রিয়ায় গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: সিলেট গোয়াইনঘাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

অনুপ্রবেশের দায়ে সিলেট সীমান্তে ভারতীয় নাগরিক আটক

B
BN DESK | 30 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার