Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

BN DESK
04 September 2026, 04:50 PM পড়তে ১ মিনিট
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

মফস্বল ডেস্ক : অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে স্বামী আত্মহত্যা করেছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রত্না বেগম (৩০)। স্বামীর নাম কামরুল ইসলাম (৩৫)। নিহত রত্না উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের মুক্তার হোসেনের মেয়ে এবং কামরুল একই উপজেলার বর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, দ্বিতীয় বাচ্চা প্রসবের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে নিয়ে স্বামী কামরুল ইসলাম নিজ বাড়ি থেকে শুক্রবার দুপুরে শ্বশুর বাড়ি পালগাঁও যায়। রাতের খাবার শেষে তাদের প্রথম সন্তানকে তার নানির সঙ্গে রেখে স্বামী-স্ত্রী পাশের অন্য একটি ঘরে ঘুমাতে যায়। রাত ১০টার দিকে ছেলে কান্না কাটি শুরু করলে নানি মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে ডাকাডাকি করলে দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরের মেঝেতে রত্নার রক্তাক্ত মরদেহ ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় কামরুলের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান জানান,  পারিবারিক কলহের জেরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: ময়মনসিংহ ভালুকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

B
BN DESK | 30 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার