Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারিয়েছে মানুষ: ফারুক

BN DESK
05 September 2026, 06:14 AM পড়তে ১ মিনিট
অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারিয়েছে মানুষ: ফারুক

অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা ও বিশ্বাস সবকিছুই মানুষ আজ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

আজ বুধবার (২১মে) জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আপনাদের (অন্তর্বর্তী সরকার) ওপর আস্থা, আপনাদের ওপর বিশ্বাস সবকিছুই মানুষ আজ হারিয়ে ফেলেছে। এসব হারিয়ে যাওয়ার পর কী হবে? কেউ লন্ডন চলে যাবে, কেউ আমেরিকা চলে যাবে। কেউ পরিবেশের নামে বিদেশ চলে যাবে। আপনার (ড. ইউসূস) আশেপাশে যারা কান কথা দিয়ে আপনাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে নিচ্ছে, তারা তখন কেউই আপনার পাশে থাকবে না। আপনার সুনাম এবং আপনার অর্জনকে তারা ক্ষুণ্ন করে চলে যাবে।

তিনি বলেন, হাসিনার বিচারের প্রতি আমার আস্থা ছিল কিন্তু এখন নেই। দেখলাম হামিদ নাটক, নাটক দেখলাম আইভির, আরেক নাটক দেখলাম ফারিয়ার নাটক। হচ্ছেটা কি দেশে? বাংলাদেশের জনগণের মূল দাবিগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা, কী এসব?

তিনি আরও বলেন, নয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনায় বিচার বিভাগের ওপর মানুষের আস্থা হাসিনা আমলের চেয়েও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে বিচারকদের রায় প্রভাবিত হচ্ছে। বিচারক রায় দিয়েছেন কার ইঙ্গিতে, কার বলে, কার পরামর্শে? আজকে জনগণ রাস্তায়, এই পরামর্শটা আপনি না নিলেই পারতেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আপনার (ড. ইউসূস) হাতে ক্ষমতা আল্লাহ দিয়েছে, জনগণ পাশে আছে। তাহলে কীসের এত ভয়? আপনার তো ভয় পাওয়ার কথা না। কারণ সবাই আপনার সঙ্গে শুধু আওয়ামী লীগ ছাড়া। তাহলে কেন ইশরাক শপথ নিতে পারলেন না? ইশরাকের সমর্থকরা কেন সিটি কর্পোরেশন তালা দিলেন? 

তিনি বলেন, ইশরাক কেন আজকে মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে মিছিল করছেন? আপনারা যদি কারও কান কথা শুনে ইশরাকের শপথ গ্রহণ বন্ধ করে থাকেন, তাহলে খুব ঘৃণিত কাজ করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারিয়েছে মানুষ: ফারুক

B
BN DESK | 21 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার