Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি, ৩ কারখানার জরিমানা

BN DESK
01 September 2026, 07:20 PM পড়তে ১ মিনিট
অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই  তৈরি, ৩ কারখানার জরিমানা

ভোলা প্রতিনিধি: ভোলায় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির অভিযোগে তিনটি সেমাই তৈরি কারখানার মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরের দিকে ভোলার লালমোহনের নাঙ্গলখালী ও নবীনগর এলাকার ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- ভোলার লালমোহনের নাঙ্গলখালীর মিনা ফুড প্রোডাক্টস, নবীনগরের শেখ আলী ফুড প্রোডাক্টস ও রিফাত ফুড প্রোডাক্টস। এরমধ্যে মিনা ফুডকে দুই হাজার, শেখ আলী ফুডকে আট হাজার ও রিফাত ফুডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করার অপরাধে তিন প্রতিষ্ঠানের মালিকদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: বরিশাল ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি, ৩ কারখানার জরিমানা

B
BN DESK | 23 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার