Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৫

BN DESK
02 September 2026, 03:00 PM পড়তে ১ মিনিট
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৫

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৬৫০০ টাকা উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মাধবপুরের মোহনপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। ২৫ বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটকরা হলেন - ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবনগর গ্রামের মৃত কৃষ্ণধন দাসের ছেলে কামদেব দাস (৪৫), হবিগগঞ্জের লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের মনিন্দ দাসের স্ত্রী মায়া রাণী দাস (৪৫), তার মেয়ে মনিকা রাণী দাস (১৯), হবিগঞ্জ সদর উপজেলার সাজতাপুর গ্রামের মৃত রমেশ দাসের মেয়ে স্বপ্না রাণী দাস (৩০) এবং কিশোরগঞ্জ জেলার বায়েজিদপুর উপজেলার বায়েজিদপুর গ্রামের মৃত গৌরঙ্গ দাসের ছেলে সুকেন দাস (১৯)।

বিজিবি জানায়, আটকরা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দু’টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং এক লাখ ৬৫০০ টাকা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন জানান, এ ব্যাপারে মামলা দায়েরের পর বুধবার আদালতের মাধ্যমে আটকদের কারাগারে পাঠানো হবে।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৫

B
BN DESK | 20 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার