Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অবৈধ অনুপ্রবেশকারি দুই ভারতীয়কে ফেরত দিয়েছে বিজিবি

BN DESK
03 September 2026, 04:29 AM পড়তে ১ মিনিট
অবৈধ অনুপ্রবেশকারি দুই ভারতীয়কে ফেরত দিয়েছে বিজিবি

নিউজ ডেস্ক:  কুষ্টিয়ার চিলমারী বিওপি’র দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি। 

বুধবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান।

তিনি বলেন, ‘‘ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন দুই ভারতীয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত দেওয়ার মাধ্যমে বিজিবি পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ ও আন্তঃসীমান্ত সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।’’

বিজিবি জানায়, মঙ্গলবার দুপুরে বিজিবি-৪৭ ব্যাটালিয়নের চিলমারী বিওপি’র সীমান্ত পিলার ৮৫/১৩-এস এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন দুই ভারতীয় নাগরিক। পরে উপজেলার চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। সেখানে যাচাই-বাছাই শেষে বিএসএফের অনুরোধে ওই দুই ভারতীয়কে ফেরত পাঠায় বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার বিশ্বাসপাড়া গ্রামের মৃত ইমাম বক্সের ছেলে আবু সাঈদ (৫৫) ও মৃত শরৎ হালদারের ছেলে কানু হালদার (৫৫)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

অবৈধ অনুপ্রবেশকারি দুই ভারতীয়কে ফেরত দিয়েছে বিজিবি

B
BN DESK | 06 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার