Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অভয়ারণ্যে বিনা পাসে প্রবেশ; ৪৩ জেলের জরিমানা ৩ লাখ

BN DESK
03 September 2026, 03:51 AM পড়তে ১ মিনিট
অভয়ারণ্যে বিনা পাসে প্রবেশ; ৪৩ জেলের জরিমানা ৩ লাখ

নিউজ ডেস্ক: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে বিনা পাসে প্রবেশের অভিযোগে আটক ৪৩ জন জেলেকে মোট তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বনবিভাগ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য ঘোষিত হলদেবুনিয়া, নটাবেকী ও পুষ্পকাটি এলাকা থেকে ১০টি জেলে নৌকা ও মাছ ধরার সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিয়ার রহমান বলেন, আটক জেলেরা অপরাধ স্বীকার করেছেন। এছাড়া তারা পরে সুন্দরবনে কোনো অপকর্মে সম্পৃক্ত হবেন না বলে মুচলেকা দিয়েছেন। এজন্য তাদের বন আইনে (সিওআর) মোট তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

অভয়ারণ্যে বিনা পাসে প্রবেশ; ৪৩ জেলের জরিমানা ৩ লাখ

B
BN DESK | 11 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার