Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অভিনেত্রী শাওনের গ্রামের বাড়িতে আগুন

BN DESK
10 October 2025, 07:32 PM পড়তে ১ মিনিট
অভিনেত্রী শাওনের গ্রামের বাড়িতে আগুন

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাড়িটিতে প্রবেশ করে বিক্ষুব্ধরা।

এ সময় বাড়িটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। একপর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেয়া হয়। তাছাড়া বাড়িটির সামনে গান বাজিয়ে উল্লাশ করতেও দেখা যায়।

বাড়িটি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি। তিনি সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের মননোয়্নপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে জামালপুরের সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতেও আগুন দেয় বিক্ষুব্ধরা৷

জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ি ভাঙচুর করে এবং আগুন দেয়। পরে আমরা আগুন নেভানোর চেষ্টা করি।

এ বিষয়ে জামালপুর সদর থানার ইনচার্জ লুৎফর রহমান বলেন, অগ্নিসংযোগের বিষয়টি শুনেছি। তবে কে বা কারা এটি করেছে তা বলা যাচ্ছে না।

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

অভিনেত্রী শাওনের গ্রামের বাড়িতে আগুন

B
BN DESK | 06 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার