Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অভয়নগরে গলায় গামছা পেঁচানো বৃদ্ধের মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 08:24 PM পড়তে ১ মিনিট
অভয়নগরে গলায় গামছা পেঁচানো বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে গলায় গামছা পেঁচানো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যায় লোহার রডের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে, মৃত বৃদ্ধকে নিজের বাবা দাবি করেছে শুভ মণ্ডল (১৪) নামের এক কিশোর। শুভ জানায়, তার বাবা দৃষ্টি প্রতিবন্ধী ছিল। তিনি কীভাবে এখানে এসেছেন সেটা জানে না।

তিনি বলে, ‘‘আমার বাবার নাম শুভল মণ্ডল। বাড়ি খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের বেনে পুকুর গ্রামে। তিনি শুভ আয়ান জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।’’

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল করিম বলেন, ‘‘এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে, এটা হত্যা নাকি আত্মহত্যা।’’

এলাকা: যশোর অভয়নগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

অভয়নগরে গলায় গামছা পেঁচানো বৃদ্ধের মরদেহ উদ্ধার

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার