Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অলাভজনক ও কার্যক্রমহীন থাকায় বন্ধ হচ্ছে বাল্লা স্থলবন্দর

BN DESK
02 September 2026, 02:36 PM পড়তে ১ মিনিট
অলাভজনক ও কার্যক্রমহীন থাকায় বন্ধ হচ্ছে বাল্লা স্থলবন্দর

নিউজ ডেস্ক: অলাভজনক ও কার্যক্রমহীন থাকায় প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দর প্রাথমিকভাবে বন্ধের সুপারিশ করা হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক কমিটি বাল্লাসহ অলাভজনক ও কার্যক্রমহীন ৬টি স্থলবন্দর বন্ধের এই সুপারিশ করে।

কমিটির সদস্যরা নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সামনে সুপারিশটি উত্থাপন করেন।

এ সময় উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে অপ্রয়োজনীয় বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। এগুলো দেশের জন্য কল্যাণ বয়ে আনেনি। অধিকন্তু এর মাধ্যমে দেশের অর্থ অপচয় হয়েছে।”

জানা যায়, সাবেক নৌসচিব অশোক মাধব রায়ের ইচ্ছায় ৪৯ কোটি টাকায় বাল্লা স্থলবন্দর উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। সাড়ে ছয় বছর আগে নেওয়া এই প্রকল্প ২০২৩ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এই প্রকল্পের আওতায় একটি আদর্শ স্থলবন্দরে যা কিছু দরকার, তার সব কিছুই নির্মাণ করা হয়। ইয়ার্ড, ওজন মাপার যন্ত্র, অফিস ভবন, ডরমিটরি, সীমানাপ্রাচীর, সড়ক, বিভিন্ন পরিষেবার সব সুবিধাই এখানে রয়েছে। তবে পাশের দেশ ভারতে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় এ স্থলবন্দরটি চালু হয়নি।

অতীতে দেশের যত স্থলবন্দর উন্নয়ন করা হয়েছে, তার প্রতিটির বিপরীতে ভারতীয় অংশে অন্তত একটি শুল্কস্টেশন ছিল। কিন্তু বাল্লা স্থলবন্দর প্রকল্পের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটেছে।

স্থলবন্দর স্থাপনে প্রভাবশালীদের হাত প্রভাব খাঁটিয়ে স্থলবন্দর ঘোষণার ঘটনা অবশ্য নতুন নয়। মূলত স্থানীয় জনগণের কাছে রাজনৈতিক সুবিধা বা সহমর্মিতা পেতে প্রভাবশালী মন্ত্রী-এমপিরা স্থলবন্দর ঘোষণা ও অবকাঠামো উন্নয়নে বেশি মনোযোগী হন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

অলাভজনক ও কার্যক্রমহীন থাকায় বন্ধ হচ্ছে বাল্লা স্থলবন্দর

B
BN DESK | 11 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার