Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অল্প উপকরণে বানাতে পারবেন রুহ আফজা 

BN DESK
02 September 2026, 10:32 PM পড়তে ১ মিনিট
অল্প উপকরণে বানাতে পারবেন রুহ আফজা 

লাইফস্টাইল ডেস্ক : বাঙালির ইফতারিতে জনপ্রিয় একটি পানীয় হচ্ছে রুহ আফজা। বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে আছে রহ আফজা। গরমে এই পানীয় ইফতারিতে শরীরকে প্রশান্তি এনে দেয়। ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় হল এই রুহ আফজার শরবত।

তবে বাজারে এখন ভেজাল রুহ আফজায় ভরে গেছে। যা স্বাদ তো নষ্ট করছেই সেই সঙ্গে শরীরের ক্ষতি করছে। চাইলে কিন্তু স্বাস্থ্যকর ভাবে ঘরেই প্রিয় রুহ আফজা।

উপকরণ
১. গোলাপ ফুলের পাপড়ি ৩/৪টা
২. চিনি ১ কাপ
৩. পানি ২ কাপ
৪. লাল ফুড কালার ১-২ ফোঁটা
৫. আনারস, কলা, বেদানা, আপেল, তরমুজ, আঙুর, মাল্টা ১টা করে

পদ্ধতি

একটি বড় কড়াই চুলায় বসিয়ে গোলাপের পাপড়িগুলো ১ কাপ পানিতে ভালো করে ফুটিয়ে নিন। সামান্য ফুড কালার দিয়ে ছেকে নামিয়ে নিন। এবার সব ফলগুলো টুকরো করে কেটে ব্লেন্ড করে পানি ছেকে নিন।

এবার চুলায় একটি ননস্টিক প্যান বসিয়ে তাতে ফলের রস সঙ্গে ১ কাপ চিনি দিয়ে মিশিয়ে জ্বাল করুন। গোলাপের পাপড়ির পানিটাও এর সঙ্গে মিশিয়ে জ্বাল করুন। মিডিয়াম আচে জ্বাল করতে থাকুন ঘন হয়ে আসা পর্যন্ত। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। কাচের কন্টেইনারে রেখে সংরক্ষণ করতে পারবেন।

চাইলে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন পুরো মাস। এতে আরও বেশি ভালো থাকবে ঘরে বানানো রুহ আফজা। ইফতারের আগে দুধের সঙ্গে কিংবা পানির সঙ্গে মিশিয়ে ঠান্ডা শরবত বানিয়ে নিতে পারেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

অল্প উপকরণে বানাতে পারবেন রুহ আফজা 

B
BN DESK | 03 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার