Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেদির সঙ্গে কী মেশালে চুল হবে কালো

BN DESK
09 October 2025, 06:27 AM পড়তে ১ মিনিট
মেহেদির সঙ্গে কী মেশালে চুল হবে কালো

লাইফস্টাইল ডেস্ক : বয়সের সঙ্গে সঙ্গে চুল সাদা হওয়াটা স্বাভাবিক। সাধারণত চুলে মেলানিনের পরিমাণ কমতে শুরু করলেই চুল সাদা রং ধারণ করে। তবে বর্তমানে অল্প বয়সেই অনেকের চুল পেকে যাচ্ছে। তাতে বয়সের আগেই বয়স্ক লাগে। অসময়ে চুল সাদা হতে শুরু করলে যত্ন নেওয়া প্রয়োজন। সাদা চুলে রং করতে আমাদের বহুল প্রচলিত ধারা হলো, চুলে মেহেদি ব্যবহার করা। এতে করে সাদা চুল লালচে হয়, কালো কিন্তু হয় না।

এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে, চুলের পাকা রং ঢাকতে মেহেদি গুঁড়ার সঙ্গে আমলকী গুঁড়া মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে চুল হবে কালো। আমলকীতে রয়েছে প্রচুর ভিটামিন ই। এটি স্ক্যাল্প ভালো রাখতে কাজ করে। চুলের বৃদ্ধি করে। এছাড়া আমলকীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন-সি চুলে পুষ্টি জোগায়। মেলানিন উৎপাদনের পরিমাণ বাড়িয়ে তোলে। যা চুলকে কালো করতে সাহায্য করে। এছাড়া মেহেদি ও আমলকী ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়। চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

ব্যবহার করবেন যেভাবে

২ টেবিল চামচ মেহেদি গুঁড়া, ১ টেবিল চামচ আমলকী গুঁড়া নিয়ে পরিমাণমতো চায়ের লিকার দিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। চাইলে ডিম, টক দই মেশাতেই পারেন। শ্যাম্পু করা শুকনো চুলে মিশ্রণ মেখে ২-৩ ঘণ্টা রেখে দিন। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। চাইলে শ্যাম্পুও করতে পারেন। সপ্তাহে অন্তত দুই দিন এই প্যাক চুলে ব্যবহার করলে বেশ উপকার পাবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

মেহেদির সঙ্গে কী মেশালে চুল হবে কালো

B
BN DESK | 04 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার