Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অসুস্থ নিজাম উদ্দিনের খোঁজ-খবর নিতে বলেছেন তারেক রহমান

BN DESK
06 September 2026, 10:32 PM পড়তে ১ মিনিট
অসুস্থ নিজাম উদ্দিনের খোঁজ-খবর নিতে বলেছেন তারেক রহমান

দীর্ঘদিন না খেয়ে থাকা, আর নিয়মিত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই নিজাম উদ্দিনের। ডাক্তাররা সন্দেহ করেছেন, তার সম্ভবত ক্যান্সার-এর লক্ষণ হতে পারে। এরমধ্যে কিছু টেস্ট করানো হয়েছে। আগামী ৭ দিন পর মেডিকেল টেস্ট রিপোর্ট দেখে বুঝা যাবে তার শারিরীক অবস্থা কেমন আছে। বর্তমানে নিজাম উদ্দিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অসুস্থতার এমন খবর জেনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি প্রতিনিধি দলকে নিজাম উদ্দিনের সার্বিক খোঁজ-খবর নেয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, আগামীকাল বুধবার, বেলা ১২টায় নিজাম উদ্দিনের শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুরে যাবেন।

উল্লেখ্য, ২০১৪ সালে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষীকিতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই রাগ করে এক দুই দিন না, টানা এগারো বছরের বেশি সময় ধরে ভাত খান না নিজাম উদ্দিন। দীর্ঘদিন পণ করে থাকা নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

অসুস্থ নিজাম উদ্দিনের খোঁজ-খবর নিতে বলেছেন তারেক রহমান

B
BN DESK | 29 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার