Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অসুস্থ সাংবাদিক মাসুদ কামালকে তারেক রহমান-এর টেলিফোন

BN DESK
09 October 2025, 06:28 AM পড়তে ১ মিনিট
অসুস্থ সাংবাদিক মাসুদ কামালকে তারেক রহমান-এর টেলিফোন

রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল-এর পরিপূর্ণ সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সন্ধ্যায় (২৮ জুন ২০২৫) লন্ডন থেকে টেলিফোনে তারেক রহমান অসুস্থ মাসুদ কামাল-এর শারিরীক বিষয়ের সার্বিক খোঁজ-খবর নেন। সিনিয়র এই সাংবাদিককের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি দেশের চলমান রাজনীতি ও আগামীর ভাবনা নিয়ে— কিছুক্ষণ টেলিফোনে কথা বলেন তারেক রহমান। 
এছাড়া মাসুদ কামাল-এর সহধর্মিণী সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতী’র সাথেও কথা বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন।

প্রসঙ্গত, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে আছেন

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

অসুস্থ সাংবাদিক মাসুদ কামালকে তারেক রহমান-এর টেলিফোন

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার