Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অসুস্থ হয়ে হাসপাতালে মুফতি আমির হামজা

BN DESK
02 September 2026, 12:45 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক বলেন, নির্বাচনি প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়। পেটের পীড়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানান তিনি।

কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সম্ভবত ফুড পয়জনিং। বেশ কয়েকবার বমিও করেছেন। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তিনি আরও জানান, আমরা ইসিজি করেছিলাম সেই রিপোর্ট ভালো এসেছে। বর্তমানে তাকে স্যালাইন পুশ করা হয়েছে। তিনি সুস্থবোধ করলে আজই রিলিজ দেওয়া হবে বলে আশা করছি।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

অসুস্থ হয়ে হাসপাতালে মুফতি আমির হামজা

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার