Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অস্ত্র-মাদকসহ সাবেক নারী এমপির ছেলে আটক

BN DESK
10 October 2025, 08:45 PM পড়তে ১ মিনিট
অস্ত্র-মাদকসহ সাবেক নারী এমপির ছেলে আটক

নিউজ ডেস্ক:  সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন এলাকায় সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ছোট ছেলে রুমনকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনাবাহিনী। 

রোববার (১৫ জুন) দুপুরে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার এ অভিযান পরিচালনা করেন।


সেনা সদস্যরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক এমপির বাড়িতে অভিযান চালিয়ে রুমনের কক্ষ থেকে বিদেশি অস্ত্র, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় রুমন মাদকাসক্ত ছিলেন বলেও দাবি করা হয়।

মেজর ইফতেখার অভিযানের সময় সাংবাদিকদের জানান, “রুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং প্রমাণসহ তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


স্থানীয় সূত্রে জানা গেছে, রুমনের বিরুদ্ধে আগেও মাদক সেবন ও অপ্রীতিকর কর্মকাণ্ডের অভিযোগ ছিল। তবে সাবেক এমপির পরিচয়ের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

অস্ত্র-মাদকসহ সাবেক নারী এমপির ছেলে আটক

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার