Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইড় মাছ ভুনার রেসিপি

BN DESK
09 October 2025, 08:17 PM পড়তে ১ মিনিট
আইড় মাছ ভুনার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : গরম ভাতের সঙ্গে মাছের কোনো পদ হলে জমে বেশ। আর তা যদি হয় সুস্বাদু আইড় মাছ, তাহলে তো কথাই নেই। আইড় মাছ দিয়ে ঝোল কিংবা কালিয়া তৈরি করে খেতে পছন্দ করেন অনেকে। তবে এর ভুনাও কিন্তু খেতে বেশ সুস্বাদু। আবার এটি রান্না করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেওয়া যাক আইড় মাছ ভুনার সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আইড় মাছ- ১ কেজি

পেঁয়াজ কুচি- ১ কাপ

রসুন বাটা- ১ টেবিল চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

ধনিয়া পাতা- পরিমাণমতো

কাঁচা মরিচ- ৫-৬টি

হলুদের গুঁড়া- ১ চা চামচ

মরিচের গুঁড়া- ২ চা চামচ বা স্বাদ অনুযায়ী

তেল- পরিমাণমতো

লবণ- লবণ স্বাদমতো

পানি- প্রয়োজন অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন

মাছ ভেজে তুলে রাখুন। পেঁয়াজ কুচি ভেজে তাতে একে একে রসুন, জিরা, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে কষিয়ে মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর পানি দিয়ে ঢেকে দিন এবং ঝোল কমে এলে তাতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিন। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

আইড় মাছ ভুনার রেসিপি

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার