Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আওয়ামীলীগের বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

BN DESK
03 September 2026, 04:13 AM পড়তে ১ মিনিট
আওয়ামীলীগের বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনে রাষ্ট্রক্ষমতা থেকে পতন হওয়া আওয়ামী লীগের বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

আজ রোববার (১০ নভেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সায়েদুর রহমান, আবু হুরাইরা, রত্না খাতুন, মনির হোসেন, রিহান হোসেন রায়হানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে বিগত দিনে তাদের জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম ও হত্যার বিচারের দাবি জানান। সেই সঙ্গে আবারও দেশে স্বৈরাচার কায়েমের চেষ্টা করা হলে তা শক্ত হাতে ছাত্র-জনতা রুখে দিবে বলেও হুঁশিয়ারি দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

আওয়ামীলীগের বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

B
BN DESK | 10 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার