Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আওয়ামী লীগের ‘বি-টিম’ চলে এসেছে : হাসনাত আবদুল্লাহ

BN DESK
10 October 2025, 08:59 AM পড়তে ১ মিনিট
আওয়ামী লীগের ‘বি-টিম’ চলে এসেছে : হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগের ‘বি-টিম’ চলে এসেছে দাবি করে প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
 
মঙ্গলবার এনসিপির যুব সংগঠন যুবশক্তির কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন।
 
 
হাসনাত বলেন, ‘আওয়ামী লীগের বি-টিম ইতোমধ্যে চলে এসেছে। এদের প্রতিহত করা হবে। মুনাফিক জাতীয় পার্টি, যারা আওয়ামী লীগ যা বলতো তাই করতো, কিভাবে তারা হুংকার দেয়?’
এ সময় ডিজিএফআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির অন্যতম শীর্ষ এ নেতা। তিনি বলেন, ‘ডিজিএফআইয়ের অর্থ কখনো হিসাব করা হয় না। এই প্রতিষ্ঠানকে সংস্কার করুন, প্রয়োজনে ব্যান করুন। সকল মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশপন্থী হিসেবে গড়ে তুলুন।’
 
 
এ সময় গত ১ বছরে সরকারের কর্মকাণ্ডের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন আরেক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ দল গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে।
 
 
হাসনাত বলেন, ‘একটি দলের নেতারা নিউজ লিখে দেয়, মিডিয়া সেটা প্রকাশ করে। আমাদের আটকে রেখে চ্যানেল ওয়ান, ডিবিসিকে ফোন দেওয়া হতো হেডলাইন পরিবর্তন করেন, ব্রেকিং পরিবর্তন করেন। একই অবস্থা আবারও দেখতে পাচ্ছি। মিডিয়া এখনো বিশেষ দল নিয়ন্ত্রণ করছে। আগে বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ করা হতো, এবার পারলে আসুন বুলেট নিয়ে।’
 
 
এনসিপির আরেক নেতা সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরে মামলার সমালোচনা করেন তিনি। হাসনাত বলেন, ‘সারজিসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা সিগনাল। ডিজিটাল নিরাপত্তা আইনে হাসিনা মামলা করতো, একটি বিশেষ দলের নেতারা তাই করার চেষ্টা করছে।’
 
 
হাসনাত বলেন, ‘তাদের (বিএনপি) নেতা তারেক রহমান নিজের ছবি নিজে পোস্ট করে আত্মসমালোচনা করেন, অথচ তার দলের নেতারা আমাদের অকথ্য ভাষায় গালি দেয়। আমাদের নামে মামলা দেয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা না দিলে মনে করবো সেন্ট্রাল থেকেই এসব আদেশ আসে।’
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

আওয়ামী লীগের ‘বি-টিম’ চলে এসেছে : হাসনাত আবদুল্লাহ

B
BN DESK | 12 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার