Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আকিজবশির কেবলস-এর ৩২টি নতুন সেলস সেন্টার একই দিনে উদ্বোধন

BN DESK
02 February 2026, 07:27 PM পড়তে ১ মিনিট

 আকিজবশির কেবলস অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ১লা ফেব্রুয়ারী ২০২৬ রবিবার একযোগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে ৩২টি নতুন সেলস সেন্টার একই দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। আকিজবশির ক্যাবল বাংলাদেশ এই প্রথম বাজারে নিয়ে এসেছে তিন স্তর বিশিষ্ট কেবলস যাহা ১০৫ ডগ্রিী তাপ সহনশীল ও অধিক নিরাপদ।

অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে আকিজবশির গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক- তসলিম মোহাম্মাদ খান, চিফ অপারেটিং অফিসার- মোহাম্মাদ খরশেদ আলম, পরিচালক (মানব সম্পাদ)- দিলরুবা সারমিন খান, পরিচালক (অর্থ ও হিসাব)- মোহাম্মাদ জাহিদ হোসেন,  হেড অব বিজনেস (কেবলস)- মোহাম্মাদ ওমর ফারুক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়িক অংশীদার, ডিলার ও আমন্ত্রিত অতিথিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এই উদ্যোগের মাধ্যমে  আকিজবশির কেবলস দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র গ্রাহকদের কাছে উন্নতমানের ও নিরাপদ বৈদ্যুতিক কেবল সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে আকিজবশির গ্রুপ দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। তারই ধারাবাহিকতাই  সম্প্রতি চালু হয় আকিজবশির কেবলস এর উৎপাদন এবং বাজারজাত করন। আজ ৩২টি সেলস সেন্টারগুলো চালুর ফলে গ্রাহকসেবা আরও গতিশীল হবে এবং ডিলার নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার- মোহাম্মাদ খরশেদ আলম  বলেন, 
“ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় অনলাইন মাধ্যমে ৩২টি সেলস সেন্টার উদ্বোধন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আমরা দেশের প্রতিটি অঞ্চলে নিরাপদ ও মানসম্মত কেবল সরবরাহ নিশ্চিত করতে পারবো।”
উল্লেখ্য, আকিজবশির কেবলস সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক কেবল উৎপাদন করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

আকিজবশির কেবলস-এর ৩২টি নতুন সেলস সেন্টার একই দিনে উদ্বোধন

B
BN DESK | 02 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার