Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

BN DESK
02 September 2026, 08:30 PM পড়তে ১ মিনিট

চলতি আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে আগস্টে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৭ থেকে ২৯ আগস্ট—এই তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১ কোটি ৪০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫৫২ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪৬৬ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৬ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। আগস্টের ২৯ দিনেই গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ কোটি ৭০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

বিশ্লেষকেরা মনে করছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

B
BN DESK | 30 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার