Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগামীকাল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত হবে

BN DESK
05 September 2026, 10:03 AM পড়তে ১ মিনিট
আগামীকাল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত হবে

আগামীকাল ২৮ জানুয়ারি, ২০২৫ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন পিএসসি কনভেনশনহল মিরপুর-১৪ ঢাকায় অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর কর্তৃক মনোনীত শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারি (প্রতিমন্ত্রীর পদমর্যদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান পিএইচডি।
এ ছাড়াও সমাবর্তনে বক্তব্য রাখবেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপাচার্য (এ্যাকটিং) অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

আগামীকাল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত হবে

B
BN DESK | 27 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার