Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগামী নির্বাচনে ৪০০ আসনের মধ্যে ৩০০ পাবে এনসিপিঃ পাটওয়ারী

BN DESK
03 September 2026, 07:16 AM পড়তে ১ মিনিট
আগামী নির্বাচনে ৪০০ আসনের মধ্যে ৩০০ পাবে এনসিপিঃ পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বেই আগামী সরকার গঠন হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

আজ রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে (ইসি) এসে দলটির নিবন্ধনের প্রাথমিক আবেদন জমা দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

নাসির উদ্দিন বলেন, ‘নিবন্ধন পাওয়ার পর এনসিপির নেতৃত্বে আগামী সরকার গঠন হবে। আগামী সংসদে ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন পাবে এনসিপি।’  বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন হবে বলেও জানান এনসিপির এই নেতা। 

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘সব শর্ত পূরণ করে আবেদন দাখিল করেছি। জনগণের দল হিসেবে এনসিপি, অভ্যুত্থানকে ধারণ করে নতুন রাজনীতির চর্চা করতে চায়। এনসিপি দলের প্রতীক চেয়েছে কলম, মোবাইল ও শাপলা। তবে ইসি এনসিপিকে শাপলা বরাদ্দ দেবে বলে প্রত্যাশা এনসিপির।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

আগামী নির্বাচনে ৪০০ আসনের মধ্যে ৩০০ পাবে এনসিপিঃ পাটওয়ারী

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার