Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় : তারেক রহমান

BN DESK
05 September 2026, 05:50 AM পড়তে ১ মিনিট
আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় : তারেক রহমান
‘আগামী নির্বাচন বিএনপির জন্য এতো সহজ নয়, জনগণ ম্যাটারস’ এই কথা স্মরণে করিয়ে দিয়ে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান।
 

আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সভাটির আয়োজন করে বিএনপি।

 
 
তিনি বলেন,  আমি গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এতো সহজ নয়… আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপির তো শাখা-প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে… অন্যদের কি আছে? তাই তো বড়াই করছেন…নো। থাকতে পারে আপনার শাখা-প্রশাখা…. আমাদের নেতা-কর্মীরা তৈরি করেছেন সেই শাখা-প্রশাখা… গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে, ওয়ার্ডে ওয়োর্ডে দলকে নিয়ে গেছে। কিন্তু তারপরেও জনগন ম্যাটারস, জনগন ম্যাটারস। সেই জনগন হচ্ছে আমাদের শক্তি, জনগন হচ্ছে আমাদের সমর্থন, জনগন্‌ হচ্ছে আমাদের শক্তি। জনগন সাথে না থাকায়, জনগন ৫ আগস্ট বুঝিয়ে দিয়েছে। কাজেই আমরা যদি ভুল করি জনগন আবার কোনো একটা কিছু বুঝিয়ে দেবে… তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হায় হুতাশ করতে হবে।
 
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান দৃঢ় কণ্ঠে বলেন, এখনো সময় আছে আসুন, আমরা জনগণের পাশে থাকি, জনগণের সঙ্গে থাকি।
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় : তারেক রহমান

B
BN DESK | 19 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার