Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগুনে পুড়ে মরলেন বাবা, বাঁচাতে গিয়ে ছেলে দগ্ধ

BN DESK
01 September 2026, 07:39 PM পড়তে ১ মিনিট
আগুনে পুড়ে মরলেন বাবা, বাঁচাতে গিয়ে ছেলে দগ্ধ

যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে চায়ের দোকানে আগুন লেগে কালিপদ বিশ্বাস (৪৮) নামে এক প্রতিবন্ধী দোকানদার আগুনে পুড়ে মারা গেছেন। আগুন নিভানোর সময় নিহতের ছেলে অমিত বিশ্বাস (২২) দগ্ধ হয়েছেন।

শনিবার ভোররাতে ঝাঁপা ইউনিয়নের বঙ্গবন্ধু ভাসমান সেতুর মনিরামপুর অংশের পাড়ে একটি চায়ের দোকানে আগুন লাগে। নিহত কালিপদ বিশ্বাস মোবারকপুর গ্রামের বাঞ্চারাম বিশ্বাসের ছেলে। তিনি রাতে ওই দোকানে ঘুমিয়ে ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, কালিপদ বিশ্বাস একজন প্রতিবন্ধী। তার ডান পা নেই। তিনি প্রতিদিন রাতে ওই দোকানের ভেতর রাখা একটি খাটে ঘুমাতেন। কালিপদ প্রতিদিন ঘুমানোর আগে খাটের পাশে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাতেন। মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নয়ন মন্ডল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: খুলনা যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

আগুনে পুড়ে মরলেন বাবা, বাঁচাতে গিয়ে ছেলে দগ্ধ

B
BN DESK | 10 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার