Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ইসলাম

BN DESK
03 September 2026, 05:26 AM পড়তে ১ মিনিট
আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার, তারপর নির্বাচন। বিচার দৃশ্যমান করতে হবে। বিচার শুরু করতে হবে। যারা গুলি করেছে, গণহত্যা করেছে, তাদের বিচার করতে হবে। বাংলার মাটিতেই শেখ হাসিনা ও যেসব পুলিশ গুলি করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আগে বিচার, সংস্কার, তারপর নির্বাচন।

আজ শনিবার (৫ জুলাই) সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এনসিপি নেতা বলেন, জুলাই আন্দোলনের বিচার দীর্ঘপ্রক্রিয়া হলেও শুরুটা করতে হবে, দৃশ্যমান করতে হবে। একই সঙ্গে বিচারের রোডম্যাপও দিতে হবে। শহীদ ও আহত পরিবারের যারা আছেন, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা সরকারের করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, এটা শুধু এই সরকারের না, আগামীতে যে সরকারই আসুক, তাদেরকেও এটা নিতে হবে। সেজন্য জুলাই সনদের কথা বলছি। 

এ সময় জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে দেশের সংস্কার নিশ্চিতের তাগিদও দেন তিনি।

এ সময় সভাকক্ষে উপস্থিত ছিলেন এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। 

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ইসলাম

B
BN DESK | 05 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার