Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ খাবারের তালিকায় থাকুক রুই মাছের কোরমা

BN DESK
10 October 2025, 07:25 PM পড়তে ১ মিনিট
আজ খাবারের তালিকায় থাকুক রুই মাছের কোরমা

লাইফস্টাইল ডেস্ক : ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে পাতে রাখতে পারেন রুই মাছের কোরমা। চলুন জেনে নেওয়া যাক রুই মাছের কোরমা তৈরির পদ্ধতি।


উপকরণ
১.রুই মাছের টুকরা: ৮ পিস
২.পেঁয়াজ কুঁচি; ২ কাপ
৩.পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ
৪.আদা বাটা: ২ টেবিল চামচ
৫.রসুন বাটা: ১ টেবিল চামচ
৬.লাল মরিচ গুঁড়া: ২ চা চামচ
৭.হলুদ গুঁড়া: ১ চা চামচ
৮.জিরা বাটা: ২ চা চামচ
৯.লবণ: স্বাদমতো
১০.কিশমিশ বাটা: ১ চা চামচ
১১.টকদই: ৪ টেবিল চামচ
১২.কাঁচা মরিচ বাটা: ১ চা চামচ
১৩.গরম মসলা গুঁড়া: ২ চা চামচ
১৪.জয়ফল জয়েত্রী পোস্তদানা বাটা: ২ চা চামচ
১৫.কাজুবাদাম বাটা: ১ চা চামচ
১৬.এলাচ: ২-৩ টা
১৭.তেজপাতা: ২-৩ টা

প্রস্তুত প্রণালি

প্রথমে মাছের টুকরাগুলো হালকা লবণ মাখিয়ে তেলে লাল করে ভেজে নিন। এতে মাছের আঁশটে ভাব থাকবে না। এবার কড়াইয়ে তেল অথবা ঘি দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিন। পেঁয়াজ লাল হয়ে এলে তাতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা বাটা, লবণ, টক দই, কাঁচামরিচ বাটা, গরম মসলা গুঁড়া, জয়ফল জয়েত্রী পোস্তদানা বাটা, কাজুবাদাম বাটা, এলাচ, তেজপাতা দিন।

এবার মসলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাছের ভাজা পিসগুলো দিয়ে দিন। আলতো করে নাড়াচাড়া করে ১-২ কাপ গরম পানি আর কাঁচামরিচ ফালি দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন ১৫ মিনিট। তারপর নামানোর আগে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিন। নামিয়ে নিয়ে সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন রুই মাছের কোরমা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

আজ খাবারের তালিকায় থাকুক রুই মাছের কোরমা

B
BN DESK | 01 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার